Top News

সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮০টি নিষিদ্ধ চায়না জাল জব্দ

 


ছবি: বিজয় 21news


নিউজ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে যমুনা নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযানে যমুনা নদীতে বিভিন্ন স্থান থেকে ৮০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। পর জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো উপজেলার  কালিতলা ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস,প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাশেদুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ অফিসার মোছা: আফিয়া সুলতানা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ এবং মৎস্য দপ্তরের কর্মচারীগন।

এবিষয়ে উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন জানান, এই ধরনের জাল দিয়ে ছোট-বড় সব মাছ ধরা পড়ে, ফলে প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যায় এবং জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়।

Post a Comment

Previous Post Next Post