Top News

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি; থানায় লিখিত অভিযোগ

 


ছবি: বিজয় ২১ নিউজ

ফিরোজ হোসেন,

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার নতুন বাজার বাঁশহাটি সংলগ্ন এলাকায় অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের থাই গ্লাস খুলে ফ্রেম চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

আদমদীঘি থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গত শনিবার রাতে মসজিদের মোয়াজ্জিম মোহাম্মদ মজিদ এশার নামাজ শেষে বারান্দায় ঘুমিয়ে পরে। গভীর রাতে হঠাৎ করে ঘুম ভাঙলে তিনি দেখতে পায় যে অজ্ঞাতনামা চোরেরা মসজিদের দক্ষিণ পার্শ্বে থাই গ্লাস খুলছে। মসজিদের মোয়াজ্জিম দেখেতে পেয়ে চিৎকার দিলে চোরেরা মসজিদের থাই গ্লাস জঙ্গলের  ফেলে রেখে থাই এর ফ্রেম চুরি করে নিয়ে যায়। পরে চুরি হওয়া থাই এর ফ্রেম অনেক জায়গায় খোঁজাখুজি করে কোথায় না পেয়ে আদমদীঘি থানায় ওই মসজিদের ক্যাশিয়ার শামছুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রতুল কুমার মন্ডল মসজিদের থাই গ্লাসের ফ্রেম চুরি সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব চুরি হওয়া থাই গ্লাসের ফ্রেম উদ্ধার ও চোর সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Post a Comment

Previous Post Next Post