Top News

সোনাতলায় বিএনপির দিনব্যাপী মতবিনিময় সভা

 


ছবি: বিজয় ২১ নিউজ

সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় সোমবার দিনব্যাপী পাকুল্লা ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যােগে ইউনিয়নের জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হান্নান বাটালুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহসান হাবীব রতন,সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন রনজু,সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা,বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব মোহন,যুবনেতা উজ্জ্বল হোসেন খোকন প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Post a Comment

Previous Post Next Post