সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় নাগরিক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল( অব:) জিল্লুর রহমানের প্রয়াণে স্মরণ সভা শনিবার সকাল ১০টায় উপজেলার ভোজনশালায় অনুষ্ঠিত হয়।
সোনাতলা নাগরিক কমিটির সভাপতি অরুপ কুমার গোস্বামীর সভাপতিত্বে এবং কমিটির সদস্য এমএম মেহেরুলের পরিচালনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং শোক বার্তা প্রকাশ করেন সোনাতলা নাগরিক কমিটির সম্পাদক সোহেল আহমেদ খান।এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব:)হাফিজুর রহমান, কর্নেল (অব:)জগলুল আহসান,লেফটেন্যান্ট কর্নেল (অব:)ইকবালুর রহমান সৌরভ,
বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক আতাউর রহমান মিটন এর প্রেরিত শোক বার্তা পাঠ করেন আহসান হাবিব নয়ন, সোনাতলা নাগরিক কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রউফ হিরু,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু,দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি ইকবাল কবির লেমন,দি অল্টারনেটিভ ইয়ুথ ফোরামের সভাপতি আওরঙ্গজেব রিকো, সোনাতলা নাগরিক কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য খালেদা আক্তার নয়ন তারা,আলোর প্রদীপ যুব সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ মেহেদী হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব:)জিল্লুর রহমানের কন্যা অ্যাড.জিন্নাত উর নাহার সিমা ও পুত্র ফেরদৌস উর রহমান সোহেলসহ আরও অনেকে।অনুষ্ঠানের শুরুতেই তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং প্রয়াত লেফটেন্যান্ট কর্নেল( অব:)জিল্লুর রহমানের প্রতি
শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


Post a Comment