Top News

সোনাতলায় ধর্ষণ মামলার আসামি নাজিম র‍্যাবের হাতে গ্রেপ্তার

 





সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. নাজিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ির সামনে থেকে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।



মামলার এজাহার সূত্রে র‍্যাব জানায়, ১১ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণীকে বাসায় একা পেয়ে নাজিম উদ্দিন ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ভুক্তভোগী সোনাতলা থানায় মামলা করেন।


গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সোনাতলা থানায় হস্তান্তর করেছে র‍্যাব।  সোনাতলা থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন।


উল্লেখ, মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধু গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে তার স্বামীর বাড়ি থেকে কিছুদিন আগে বাবার বাড়ি সোনাতলা ভারার বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে তার বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে গেলে তিনি বাসায় একা ছিলেন। এ সুযোগে বাড়ির মালিক নাজিম শেখ ওই ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ভুক্তভোগীর বড় বোন ও ভগ্নিপতি বাড়িতে প্রবেশ করে অভিযুক্তকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাদের উপস্থিতি টের পেয়ে নাজিম শেখ সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, তারা প্রায় তিন বছর ধরে অভিযুক্তের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে তারা আইনের আশ্রয় নেন। ভুক্তভোগীর বড় বোন ও মামলার বাদী জানান, ঘটনার দুই দিন আগে ভুক্তভোগীর স্বামী তাকে নিতে এসেছিলেন। তবে তিনি স্বামীর সঙ্গে যাননি। তাদের মধ্যে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এবং ঘটনার পর স্বামীর সঙ্গে তার যোগাযোগ হয়নি বলে জানান তিনি। এদিকে মামলার পর থেকে অভিযুক্ত নাজিম শেখ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post