Top News

গাজীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন যুবনেতা

 


ছবি: সংগৃহীত।


  ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের শ্রীপুরে ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

জানা যায়, গোসলের পরে মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার প্রতিজ্ঞা করেন মাহাবুব৷ দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নেতার এমন প্রতিবাদ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মাহবুবের পরিবার জানান, মাহবুব রাজনীতি করবে না, এই সিদ্ধান্তে আমরা খুশি। রাজনীতি করে কিছুই পায়নি। যে দলের রাজনীতি করে, সেই দল ক্ষমতায় থাকার পরেও যদি জেল খাটতে হয়, ওই রাজনীতি করার দরকার নেই। রাজনীতি ছেড়ে কাজকর্ম করে চলবে এই সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত৷



মাহবুব আলম বলেন, ২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। দলের দুঃসময়ে মাঠে কাজ করেছি। কিন্তু দল ক্ষমতার কাছাকাছি আসার পর নিজের দলের কিছু নেতাকর্মীর হাতেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। যে রাজনীতির জন্য জীবন-যৌবন ব্যয় করেছি, সেই রাজনীতি আজ আমাকে অপমান, হয়রানি ও কারাভোগ উপহার দিয়েছে। তাই চিরতরে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Post a Comment

Previous Post Next Post