Top News

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় সোনাতলায় বিএনপির বিক্ষোভ মিছিল

 


ছবি:বিজয় ২১ নিউজ

সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারির কথিত কটূক্তির প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বগুড়ার সোনাতলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি সোনাতলা পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুর রহমান হান্নান, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, যুবদল নেতা পারভেজ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, পৌর ছাত্রদলের সভাপতি বকুল হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Post a Comment

Previous Post Next Post