Top News

শিবগঞ্জে যুবলীগ নেতা ফারুক মণ্ডল গ্রেপ্তার

 


ছবি:বিজয় ২১ নিউজ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে মোকামতলা বাজারে তার মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান 'মেসার্স ফারুক ট্রেডার্স'- এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার দুপুরে মোকামতলা বাজারে অভিযান পরিচালনা করে। এসময় 'মেসার্স ফারুক ট্রেডার্স' থেকে ফারুক মণ্ডলকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "ফারুক মণ্ডলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।"


ওসি শাহীনুজ্জামান আরও বলেন, "মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"


ফারুক মণ্ডলের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তার পরিবারের সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

Previous Post Next Post