Top News

সোনাতলায় ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ

 


ছবি :বিজয় ২১ নিউজ

সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাতলা শাখার উদ্যোগে আজ বুধবার(২৯শে আগষ্ট) বিকাল চারটায় আর্থিক  গ্রাহক সেবা মাস এবং গ্রাহক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সোনাতলা  শাখা প্রধান মোঃ কাজিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন।

অনুষ্ঠানে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাংকিং সেবাকে আরও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এই সমাবেশে আধুনিক ইসলামী ব্যাংকিং, সঞ্চয় ও লেনদেনের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Post a Comment

Previous Post Next Post