Top News

বগুড়া সদর উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 



নিউজ ডেস্ক :ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনে হত্যাকান্ডের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার বিকেলে বগুড়া আইন কলেজ চত্বরে বগুড়া সদর উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ও হকার্স ইউনিয়ন  রেজি: নং ৪৪) বগুড়া শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সংগঠনের সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর সভাপতি আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরীর সাংগঠনিক সম্পাদক নুর আলম, বগুড়া জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক। সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুরাদ আলী, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, মেজবাহ উদ্দিন, সাখাওয়াত হোসেন ববি, রাসেল ইসলাম, আল আমিন, খোকন, ফারুক প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি আজগর আলী বলেন, চব্বিশের ফ্যাসিস্ট পতন আন্দোলনে শ্রমিক কর্মচারীরা আন্দোলনকারীদের সাথে জোট বেঁধে বিক্ষোভে অংশ নিয়েছিল। শ্রমিকরা রিকসা যোগে আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে। তিনি আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের মামলা দ্রুত তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়।

Post a Comment

Previous Post Next Post