ছবি :সংগৃহীত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় উদ্ধারকৃত সাড়ে ৩লাখ টাকা মূল্যের সরকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, গাবতলীর বিভিন্ন বিল জলাশয়ে সরকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল দিয়ে নির্বিচারে পোনামাছ ধরছিল একটি অসাধু চক্র। এরই প্রেক্ষিতে মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য আইন বাস্তবায়নে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে গাবতলীর গোরদহ হাসুরে খুলি বিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৬৫পিচ চায়না দুয়ারী জাল এবং ১০ পিচ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার গোলাম সাকিল আহমেদ, উপজেলা সমবায় অফিসার জয়নুল আবেদীন খান, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, যুব উন্নয়ন অফিসার আহসান হাবিব তালুকদার, থানার এএসআই নুরুল আলম প্রমুখ।


Post a Comment