ছবি:সংগৃহীত
নিউজ ডেস্ক : দীর্ঘ ১৯ বছর পর যৌথবাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা থেকে মালামাল বুঝে নেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর ছেলে অ্যাড. সাহেদুজ্জামান সিরাজ বিজয়। তিনি জানান, ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারী যৌথবাহিনির সদস্যরা তাদের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে লাগানো ওয়ারলেস টাওয়ার,রিপিটার,ব্যাচ স্টেশন,৬ টি ছোট হ্যান্ডসেটসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করেন।এব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৫ ফেব্রুয়ারী বগুড়া সদর থানায় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুকে আসামী করে টেলিযোগাযোগ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৪ মার্চ সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন মামলাটি বিচারাধীন থাকার পর ২০০৮ সালে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু উচ্চ আদালতে আপীল করেন। দীর্ঘ দিন শুনানী শেষে ২০১৫ সালের ২৯ মে মামলা থেকে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুকে অব্যাহতি দেয়া হয়। এরপর যৌথবাহিনির জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পাওয়ার জন্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর পক্ষে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ- ২ এর আদালতে আবেদন করা হয়। সেখানেও দীর্ঘদিন শুনানী শেষে চলতি বছরের ১১ মে আদালতের বিচারক গোলাম মাহফুজ জব্দকৃত মালামাল হেলালুজ্জামান তালুকদার লালুর জিম্মায় দেয়ার আদেশ দেয়ার পাশাপাশি হাইকোর্ট বিভাগ মামলাটি চুড়ান্ত ভাবে নিষ্পত্তি করায় নিম্ন আদালতে মামলাটি নথিজাত করার আদেশ দেন।


Post a Comment