ছবি: বিজয়21news
সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গতকাল বুধবার বিকাল তিনটায় স্হানীয় কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ প্রদান করেন স্বেচ্ছাসেবী সংগঠন শান্তি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে নগদ অর্থ প্রদান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এ.এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুল আলম বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ লায়নের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শালিখা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান, সোনাতলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক মিনাজুল ইসলাম,কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাপলা আক্তার ও তহমিনা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সাংবাদিক বদিউজ্জামান মুকুল, শহিদুল ইসলাম পিটু,আবুল কাশেম, মিজানুর রহমান সাইফুল ইসলাম।


Post a Comment