ছবি: সংগৃহাত
গাবতলি (বগুড়া) প্রতিনিধিঃ
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষে বগুড়ার গাবতলী পৌর যুবদলের উদ্যোগে বুধবার (২২শে জুলাই-২৬) গাবতলী সরকারী বালিকা উচ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি তাজমিলুর ইসলাম বিচিত্র, সদস্য সাব্বির আহম্মেদ, আব্দুল আলিম শাওন, গাবতলী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা তাজুল ইসলাম, ছনি, বাবু, পলাশ, মান্নান, মোহন, বিপুল, পেস্তা, সেলিম, ফাইম, রায়হান, জাহিদুল, বাপ্পী, শাহিন, জুয়েল, মুক্তার সহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে বলেও তারা জানান।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেওয়া হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।


Post a Comment