Top News

চরম স্বস্তি ও শান্তির পরিবেশ গাবতলীতে মন্দিরের জায়গায় ঘর নির্মাণে জটিলতা নিরসন

 


ছবি : সংগৃহীত

গাবতলি(বগুড়া)প্রতিনিধিঃ 

বগুড়ার গাবতলী পূর্ব সুখানপুকুর লক্ষণ কালী মন্দিরের জায়গায় ঘর পুনঃনির্মাণ কে কেন্দ্র করে জটিলতা নিরসনকল্পে মঙ্গলবার বিকালে মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জটিলতা নিরসনকল্পে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গাবতলী উপজেলা বিএনপি'র ত্রাণ বিষয়ক সম্পাদক ও সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু।

স্থানীয় রফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহম্মেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম রফিক, অত্র মন্দির কমিটির 

সাধারণ সম্পাদক লক্ষণ প্রসাদ, ইউপি সদস্য কাজী আব্দুল হান্নান, তাঁতী দল নেতা জুয়েল সরদার, স্থানীয় হিমাংশু চন্দ্র রায় ভোলা।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শরৎ চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক ফুল মিয়া, বিএনপি নেতা আব্দুর রহিম, আব্দুল্লাহ আল মামুন,  বিএনপি নেতা আমিনুল ইসলাম, হাফিজার রহমান, বাবু মিয়া, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল কুদ্দুসসহ বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং অত্র মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, চলমান জটিলতা শান্তিপূর্ণ নিরসন হওয়ায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে চরম স্বস্তি ও শান্তির পরিবেশ। মুখে ফুটেছে হাসিখুশি।

Post a Comment

Previous Post Next Post