Top News

মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোহসিন আলী

 


ছবি :সংগৃহীত

গাবতলি(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরের মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি হলেন মোঃ মোহসিন আলী। 


গত বুধবার (২২শে জুলাই-২৬) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক আদেশে উক্ত এডহক কমিটিতে মোঃ মোহসিন আলী কে সভাপতি হিসেবে মনোনীত করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, মোহসিন আলী আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ছিলেন। এছাড়াও তিনি, দীর্ঘদিন যাবত তিনি শিক্ষা, সামাজিক ও সমাজ কল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। 


এদিকে, অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মোহসিন আলী তার প্রতি আস্থা-বিশ্বাস ও সমর্থন রাখায় বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 


একই সঙ্গে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষকমন্ডলী, কর্মচারী বৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Post a Comment

Previous Post Next Post