স্টাফ রিপোর্টারঃ সরকার ঘোষিত নজরুল বর্ষ উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বগুড়ায় আত্মপ্রকাশ করলো সৃজন সাংস্কৃতিক একাডেমি নামে নতুন একটি সংগঠন।
এ উপলক্ষ্যে শনিবার রাতে বগুড়ার ঐতিহাসিক টিটু মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষ্যে এক আলোচনা সভা বগুড়ার বিশিষ্ট সাংবাদিক মহসিন আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ। কবি, সাংবাদিক ও উপস্থাপক এইচ আলিমের উপস্থাপনায় বিশিষ্ট অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহন করেন সহযোগী অধ্যাপক ড গাজী মোহাম্মদ তৌহিদুল আলম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মোহন আখন্দ, ডাঃ আজিজুর রহমান রাজু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমতিয়াজ মারুফ, সংগীতজ্ঞ মোঃ আসাদ হোসেন, মোঃ আব্দুস ছালাম, বাঁশরী নজরুল চর্চাকেন্দ্র ঢাকার প্রতিনিধি সাগর হোসেন, ঢাকা সাহিত্য পরিষদের সহ সভাপতি আঃ রাজ্জাক বকুল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল কাফি। আলোচনার পর সৃজন সাংস্কৃতিক একাডেমির পরিচালক সংগীত শিল্পী লিপি প্রধানের পরিচালনায় এবং পিংকু আহম্মেদের সার্বিক সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এপর্বে বগুড়ার বিশিষ্ট সংগীত ও নৃত্য শিল্পী এবং আবৃত্তিকারগন অংশ গ্রহন করেন ।


Post a Comment