Top News

রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী লাকাদ বিন আলম লাশ্য

 



কে,এম,জাকির 

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি


সফল দুইবারের সভাপতি হিসেবে সম্মাননা পুরস্কার গ্রহণ করলেন, রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশন (RJF)-এর দীর্ঘ সাংগঠনিক পথচলায় নেতৃত্ব, কর্মদক্ষতা ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী ও সফল দুইবারের সভাপতি হিসেবে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন লাকাদ বিন আলম লাশ্য। সংগঠনের প্রতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সক্রিয় নেতৃত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রমে অবদান এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের মাধ্যমে RJF-এর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক পথচলার একটি স্মরণীয় অধ্যায় আরও বিশেষ হয়ে উঠেছে। দায়িত্বের পরিবর্তন হলেও রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতি তাঁর ভালোবাসা, অবদান ও সম্পৃক্ততা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীদের। সম্মাননা গ্রহণের মাধ্যমে RJF-এর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক পথচলার একটি স্মরণীয় অধ্যায় আরও বিশেষ হয়ে উঠেছে। দায়িত্বের পরিবর্তন হলেও রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতি তাঁর ভালোবাসা, অবদান ও সম্পৃক্ততা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীদের।

Post a Comment

Previous Post Next Post