Top News

সোনাতলায় গ্রামীন চক্ষু হাসপাতালে কর্মশালা অনুষ্ঠিত

 



সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ  গ্রামীন জিসি চক্ষু হাসপাতাল বগুড়ার উদ্যোগে ও সোনাতলা গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রের আয়োজনে শনিবার (১২সেপ্টেম্বর) বেলা ২টায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সোনাতলা গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রের মার্কেটিং অফিসার মো. সুমন। কর্মশালায় আরো বক্তব্য রাখেন,হাবীবপুর স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মো.আসাদুজ্জামান, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহমুদুল হাসান ও সুবিধাভোগী আব্দুল জলিল।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক, স্বাস্থ্যকর্মী,নার্স,পল্লী চিকিৎসক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post