Top News

সোনাতলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

 


ছবি:সংগৃহীত

সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় জাতীয় মৎস্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,পোনামাছ অবমুক্তকরণ ও মৎস্য পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মৎস সম্প্রসারণ অফিসের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে উপজেলা ক্যাম্পাসের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। উপজেলা হলরুমে নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম।এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন 

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জুয়েল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউপির  চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউপির চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা,পৌর যূবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সফল মৎস্য চাষী মেহেদী হাসানসহ আরও অনেকে। 

Post a Comment

Previous Post Next Post