ছবি:বিজয় ২১ নিউজ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলার মধুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ২০২৫/২৬অর্থ বছরের বরাদ্দকৃত অর্থায়নে শফিকুল মন্ডলের গুদাম ঘর হতে পশ্চিম দিকে টোটলের বাড়ির অভিমুখে ১৯৭ফিট রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন স্হানীয় মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম। এমসয় উপস্থিত ছিলেন মধুপুর ইউপির প্রশাসনিক কর্মকতা উজ্জ্বল হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার হানুফা বেগম,ইউপির সদস্য মাহাবুর রহমান,স্হানীয় হাফেজিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল আলীম প্রমুখ।


Post a Comment