Top News

সোনাতলায় যমুনা তীরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন


ছবি:বিজয়২১নিউজ

সোনাতলা (বগুড়া)সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলার দাউদিয়ারপাড়া গ্রামের যমুনাতীরে নদীভাঙনরোধে জিও ব্যাগ ফেলার নামে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির প্রতিবাদে শুক্রবার দুপুরে  ওই এলাকার নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে  বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম, চাঁন মিয়া, আইজুদ্দিন, যুবদল নেতা এনামুল, রফিকুল ইসলাম, আফতাব হোসেন, জুলেখা বেগম, কোহিনুর খাতুন, লিপন হোসেন, মাহবুব উদ্দিন প্রমূখ।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের দাউদিয়ারপাড়া ও মহব্বতেরপাড়া এলাকায় যমুনার অব্যাহত ভাঙন রোধে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বালুভর্তি জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু হলে আমরা আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু জিওব্যাগ স্থাপনের নামে সাব ঠিকাদার সবুজ মিয়া ও তার সহযোগীরা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে রীতিমতে বিক্রির মহোৎসবে মেতে উঠেছে। এতে করে জেগে ওঠা চর- যেখানে আমরা বিভিন্ন ফসল চাষাবাদের সুযোগ পেয়েছিলাম সেগুলো চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রতিনিয়ত এমন কর্মকান্ডে ভালোর চেয়ে খারাপটাই যেন বেশি হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ করায় তারা এলাকার নিরীহ মানুষের নামে মিথ্যা অপবাদে থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা এমন ঘটনার প্রতিবাদ জানাই ও অবিলম্বে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা চাই।’ 


এবিষয়ে সবুজ মিয়া বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।নদী থেকে আমি কোন বালু উত্তোলন করিনি।

Post a Comment

Previous Post Next Post