ছবি :সংগৃহীত
নিউজ ডেস্ক :বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শরীফুল ইসলাম জিন্নাহ বগুড়া জেলা কারাগারে আটক থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।
কারা সূত্রে জানা যায়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।
পরে গত বুধবার (২২ জুলাই) জেলা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
বর্তমানে তিনি ঢাকায় কারা কর্তৃপক্ষের নিরাপত্তায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।


Post a Comment