Top News

সোনাতলায় হাতখরচের টাকা না পেয়ে পিতার উপর অভিমান করে পুত্রের আত্মহত্যা

 


ছবি:সংগৃহীত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায়

পিতার উপর অভিমান করে বোনের বিয়েতে হাত খরচের টাকা না পেয়ে মোঃ রাকিব মিয়া(১৮)এক নামে  যুবক আত্মহত্যা করেছেন। বুধবার রাতে সাঘাটা উপজেলার কামারপাড়া গ্রামে তার দাদার বাড়িতে গিয়ে এ ঘটনা ঘটে। 


নিহত যুবক উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের মহেশপাড়া গ্রামের ফুলবাবু ছেলে।



স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতলা উপজেলার মহেশপাড়া এলাকায় নানার বাড়িতে ছোট বোন মোছা. ফাহিমা খাতুনের বিয়ের অনুষ্ঠান চলছিল। দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাকিব বাবার কাছে হাতখরচের জন্য টাকা চান। এ সময় তার বাবা ছেলে নেশাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে রাকিব উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে বাবা ও মামা তাকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।


ঘটনার পর অভিমান করে রাকিব সাঘাটা উপজেলার কামারপাড়া গ্রামে দাদার বাড়িতে চলে যান। পরে রাতে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে ছটফট করতে থাকলে স্বজনরা দ্রুত উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হাসপাতালে নেওয়ার পথে রাতেই রাকিব মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় সোনাতলা থানার চার্জ অফিসার গৌতম চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।

Post a Comment

Previous Post Next Post