Top News

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছু*রি*কা*ঘা*তে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নি*হ*ত

 

ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মোঃ আতিকুর রহমান সাগর (৩৫) নামে শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাগর নি*হত হয়েছেন। তিনি পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেন এর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে মাদক বেচাকেনা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে একই গ্রামের মোঃ জিলহজ্জ (৩৮), পিতা- মোঃ শামসুল, ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে আতিকুর রহমান সাগরের ওপর হা*মলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুর রহমান সাগর পাঁচবারিয়া গ্রামের বাসিন্দা এবং শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

বর্তমানে মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Post a Comment

Previous Post Next Post