ছবি:বিজয় ২১ নিউজ
গাবতলি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোতাহার হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় দেশের যুব সমাজকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এগিয়ে আশার এবং নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান মহাপরিচালক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। রোপণকৃত গাছের চারাগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Post a Comment