Top News

বগুড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

 

ছবি:সংগৃহীত

বগুড়া শহরের নারুলী মধ্যপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জীবন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী মধ্যপাড়া রেললাইন সংলগ্ন বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা এবং বাবলু ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী মো. বাবলু মিয়ার দ্বিতীয় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাসভবনে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত হন জীবন। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে জীবন বাবা-মা, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ এশা বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

জীবনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. রোস্তম আলী, সাবেক কাউন্সিলর মো. জুলফিকার আলী শেখ লিপটন, নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন প্রধান, বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. ফাইদুল আহাদ রুমি, কোষাধ্যক্ষ মো. রেজাউল করিম রয়েল, নারুলী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মো. শফিকুল ইসলাম এবং সমাজসেবক মো. আব্দুল মান্নান মুঞ্জু।

তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Post a Comment

Previous Post Next Post