Top News

সোনাতলায় ককটেল বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

 


ছবি:বিজয়২১নিউজ

সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারপিট মামলার আসামি মনিরুজ্জামান ঠান্ডুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মনিরুজ্জামান ঠান্ডু উপজেলার ছোটবালুয়া গ্রামের মৃত আবুল সরকারের ছেলে।সে সোনাতলা  উপজেলা যুবলীগের সদস্য ছিলো।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০জুলাই) সোনাতলা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রাত পৌনে ২টার দিকে ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারপিট মামলার আসামি যুবলীগ নেতা মনিরুজ্জামান ঠান্ডুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে একই দিনে আদালতে পাঠানো হয়েছে।


সোনাতলা থানার ওসি কবীর হোসেন,ঘটনার  সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post