Top News

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় রিকশাচালক বাবাকে খুন, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

 


ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক :

নওগাঁয় ইট দিয়ে রিকশাচালক বাবাকে হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে সুমনকে (২৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (০৮ জুলাই) রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শহরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সুমন শহরের বনানী পাড়া এলাকার বাসিন্দা এবং নিহত মাহতাব সরকারের (৬২) ছেলে।

এর আগে গত সোমবার (৬জুলাই) শোবার ঘর থেকে বাহিরে নিয়ে গিয়ে মারধর করে বাবাকে হত্যা করে সুমন। ঘটনার দিন বাবার পাশে শুয়ে ছিল সুমন। ঘুম না আসায় ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করার কারণে ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যা করে সে।


পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছেলে সুমন গত কয়েক বছর আগে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। মাদকাসক্তের কারণে গত এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চলে যায়। কয়েকদিন আগে সুমা বাড়িতে আসে। আবারও ঝগড়া হয়। সুমন রাগ করে রোববার (৫জুলাই) রাত ১২ টার দিকে তার বাবার কাছে শুয়ে পড়েন। কিন্তু সুমনের ঘুম আসছিলো না দেখে বাবা মহাতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন।


এতে আরও রেগে যায় সুমন। এবং বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে একটি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।


পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে আসামী গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়। তারা একটি বিশেষ টিম গঠন করে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশের সদস্যরা নওগাঁ এবং বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শহরের সুলতানপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তবে সমন ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকল প্রকার অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বদাই তৎপর রয়েছে

Post a Comment

Previous Post Next Post