ছবি: সংগৃহীত
বগুড়া মহানগরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, মালতিনগর ও ঠনঠনিয়া এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৭ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ সারোয়ার হোসেন (২৭), পিতা মোঃ মাহাবুব আলম সাং-ব্যাংপাড়া। মোঃ সাদিকুর রহমান (২৫), পিতা মৃত শফিকুর রহমান সাং সাবগ্রাম। মোঃ জুয়েল পাইকার (৩৬), পিতা মৃত জসমত পাইকার সাং ফুলবাড়ী দক্ষিনপাড়া। মোঃ আমিন হোসেন (২১), পিতা মৃত দুলু প্রামানিক সাং-ঠনঠনিয়া। মোঃ রহমত শেখ (৩২), পিতা মোঃ লাল মিয়া শেখ, কামারগাড়ী। মোঃ নজরুল ইসলাম (৫৩), পিতা মৃত আব্দুল জব্বার সাং মানতিনগর। মোঃ পিন্টু প্রামানিক (৫৫), পিতা মোঃ লাল মিয়া সাং মালতিনগর।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএনসি, বগুড়া এর 'ক' সার্কেলের একটি আভিযানিক টিম সদর উপজেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস ও সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া মহানগরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও মালতিনগর এবং ঠনঠনিয়া এলাকা থেকে ৭ জন আসামীকে ৫০ গ্রাম গাঁজা ও ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং, ২নং আসামীকে ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন, ৩নং, ৪নং আসামীকে ১ মাস করে বিনাশ্রম ক রা দন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ৫নং,৬নং ও ৭নং আ সা মীকে ২ মাস করে বিনাশ্রম ক রা দন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।


Post a Comment