Top News

সোনাতলায় নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

 



ছবি:সংগৃহীত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা নাগরিক কমিটির নির্বাহী সদস্যদের আলোচনা সভা শুক্রবার সকাল  উপজেলার ভোজনশালা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।


 সোনাতলা নাগরিক কমিটির সভাপতি অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে সভায় সদ্য সমাপ্ত সোনাতলা নাগরিক কমিটির সম্মেলনের সার্বিক মূল্যায়ন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন   সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রশিদ রাঙা, তারাজুল ইসলাম ও সোহরাব হোসেন উজ্জ্বল মুন্সি। এছাড়া সম্পাদকমণ্ডলীর সদস্য রিবন সরকার, আহসান হাবীব নয়ন, মাওলানা আফজাল হোসেন, জাহিদুল ইসলাম প্রথম। 


আলোচনাসভায় বক্তারা সোনাতলা নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভার শেষে নির্বাহী সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Post a Comment

Previous Post Next Post