Top News

শিবগঞ্জে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 


ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ, বগুড়া:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের অর্থদণ্ডও করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৫টা ১০ মিনিটে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী এলাকার বাসিন্দা মোঃ কনক মণ্ডল (২২) ও মোঃ হাসান প্রামাণিক (২৪)-কে গ্রেফতার করা হয়।

পরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজনকে ৫০০ টাকা এবং অপরজনকে ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে, জব্দ করা গাঁজা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

Post a Comment

Previous Post Next Post