ছবি:বিজয়21news
শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের পক্ষে বিপক্ষে ফেসবুকে খেলা সম্পর্কে বিভিন্নপ্রকার পোস্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন আ'হ'ত।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার সন্যাসী ধোন্দাকোলা গ্রামের রমেন্দ্রনাথ মন্ডলের ছেলে জয়কুমার (১৯) ও তার চাচাতো ভাই প্রদেশ মন্ডল এর ছেলে বিশাল কুমার (১৮) এর সঙ্গে একই গ্রামের তাপসের ছেলে শ্রী তন্ময় (২২) ও শ্রী স্বপন মোহন্ত (১৮) এর সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে জয় কুমার ও বিশাল কুমার আর্জেন্টিনা সমর্থক ও তন্ময় ও স্বপন ব্রাজিল সমর্থিত। উভয় পক্ষ ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা নিয়ে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে গত ৬ জুলাই রাত ৮টার দিকে নিজ গ্রামে বাকবিতন্ডতার একপর্যায়ে সংঘ'র্ষ বাধে। এসময় এইচএইসি পরীক্ষার্থী জয়কুমার ও বিশাল কুমার দু’জন গুরু'তর আ'হ'ত হয়। আহতরা শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে শিক্ষার্থীর বাবা রমেন্দ্রনাথ মন্ডল বলেন, আমার ছেলে ও ভাতিজা আর্জেন্টিনা দলকে সমর্থন করে। প্রতিপক্ষ যুবকদের সঙ্গে মোবাইলে বিশ্বকাপ খেলা নিয়ে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে আমার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মাথায়, হাতে ও পায়ে চা'কু মে'রে গুরুতর আ'হ'ত করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জমান বলেন, এ ব্যাপারে অভি'যোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


Post a Comment