Top News

জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ শেষে গাভী ও সনদপত্র বিতরণ

 


ছবি: বিজয় 21 news

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র ও গাভী বিতরণ করা হয়েছে।​মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের   কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায়  এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

​কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়া সম্প্রদায়ের মাঝে গাভী ও সনদপত্র বিতরণ করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক  মাসুদ রানা প্রধান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  সরকার মোহাম্মদ রায়হান  কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ। 


​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালনের এই প্রশিক্ষণ এবং গাভী সহায়তার মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন।

​৩ দিনব্যাপী এই ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ শেষে 

সফলভাবে কোর্স সম্পন্নকারী হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের হাতে একটি করে উন্নত জাতের গাভী ও সমাপনী সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post