Top News

সোনাতলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

 




সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যােগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বেলা (৫সেপ্টেম্বর) এগারোটায় পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তাকবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানর অতিথির বক্তব্যে রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান আলোচকের  বক্তব্যে রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।বালুয়াহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি এটিএম গোলাম রকিব, পৌর ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন,অগ্রনী ব্যাংক জিয়া পরিষদের বগুড়া জেলা সদস্য সচিব সাজেদুর রহমান সুমন,মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাপিজুর রহমান বাবু,ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল ছাত্রদের যুগ্ম আহবায়ক শিপন মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান রনি,আন নূর সায়েন্টিফিক মাদরাসার পরিচালক গোলাম রব্বানী প্রমূখ।অনুষ্ঠান শেষে ১৯৬জন  কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


Post a Comment

Previous Post Next Post