সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে শুক্রবার (৪সেপ্টেম্বর) ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে মোঃ শাহ আলম (৩৮) এবং উত্তর বয়ড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে সোনা মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে লিটন (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সোনাতলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সোনাতলা থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার দুজনকে
আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


Post a Comment