Top News

আজকের ছাত্র আগামী দিনের গর্বিত সন্তান ---------কাজি রফিকুল ইসলাম এমপি

 


সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম বলেছেন,স্হানীয় সংসদ নির্বাচনে আপনাদের মাঝে দেওয়া প্রতিশ্রুতিগুলো আমি ধারাবাহিক ভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।এজন্য কারো মাধ্যমে হয়ে আমার নিকট এসে আপনাদের ধরনা ধরতে হবে না।শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,"আজকের ছাত্র আগামী দিনের গর্বিত সন্তান।এই সন্তানগুলো একদিন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নেতৃত্ব দিয়ে আপনাদের, আমাদের মুখ উজ্জ্বল করবে।এজন্য সন্তানদের আমাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।এলাকার মাদক ও জুয়ায় আসক্তদের  বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা পালন করে আদর্শ সমাজ গঠন করতে হবে। তিনি আজ  সোমবার (৩১আগস্ট) উপজেলার এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের শুভ উদ্ধোধন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নিবার্হী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন থানার ওসি কবির হোসেন, এমপির কন্যা কাজি তানজিলা,কাজি তামান্না, কাজি তাবানা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক,জোড়গাছা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম,উপজেলা কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক বাদশা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক,হলিদাবগা সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গওসুল আজম প্রমুখ।এময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল হক,উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান হান্নান, যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবু,পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন,সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ।অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post