Top News

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সোনাতলায় বিএনপির বিক্ষোভ মিছিল

 

ছবি:বিজয় ২১ নিউজ

 সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ  বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে এনসিপি নেতাদের অশালীন কটূক্তি করায় বগুড়ার সোনাতলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।

 মঙ্গলবার (৩ আগস্ট) সোনাতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ শেষে  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সহসভাপতি একেএম আহসান হাবীব রাজার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন  পৌর বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান লাঞ্জু,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল হোসেন খোকন,সাগর আকন্দ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান

ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ।এসময়  উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post