Top News

বগুড়ার ফাঁপোরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন



ছবি:সংগৃহীত

বগুড়া সদর উপজেলার ১নং ফাঁপোর ইউনিয়নের কৈচড় গফুর রোড সংলগ্ন বীট স্কুল মাঠে "মাদকমুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে ২নং ওয়ার্ড ফাঁপোর একাদশ ও ৮নং ওয়ার্ড কৈচড় একাদশ অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন মোঃ আমিনুল হক দেওয়ান সজল,ক্রীড়া সম্পাদক, জেলা বিএনপি ও সাধারণ  সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য (বগুড়া সদর) ও সভাপতি, বগুড়া জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাফতুন আহমেদ খান রুবেল, সভাপতি, বগুড়া সদর উপজেলা,এ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপি,  আবু সালেহ নয়ন, যুগ্ম  সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা

 এবং মোঃ আতিকুল রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল বাছেদ প্রামানিক, ভারপ্রাপ্ত সভাপতি, ফাঁপোর ইউনিয়ন বিএনপি। সঞ্চালনায় ছিলেন মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক, ফাঁপোর ইউনিয়ন বিএনপি।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম আমিন, আহ্বায়ক, ফুটবল খেলা পরিচালনা উপ-কমিটি; মোঃ শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক, ফাঁপোর ইউনিয়ন বিএনপি।

Post a Comment

Previous Post Next Post