ছবি :সংগৃহীত
নিউজ ডেস্ক :
বগুড়া মহানগরের ইয়াকুবিয়া মোড়ে ‘ডোর কালেকশন’-এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি বজলুর রশিদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। আলোচনা পর্বে অতিথিরা বলেন, গুণগত মানসম্পন্ন পণ্য, আধুনিক নকশা এবং আন্তরিক গ্রাহকসেবার মাধ্যমে ‘ডোর কালেকশন’ ইতোমধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করেছে। দ্বিতীয় শাখার উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরও বিস্তৃত পরিসরে সেবা প্রদান করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।পরে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন শাখা পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


Post a Comment