Top News

কাহালুতে পুকুরে পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

 


ছবি:সংগৃহীত

   নিউজ ডেস্কঃ বগুড়ার কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এদুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো- মো. ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।


এলাকা সূত্রে জানা যায়, দুপুরে খেলার একপর্যায়ে সবার অগোচরে তিন শিশু পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। পরে এক প্রতিবেশী জাকিরুলকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।


কাহালু থানার পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে

হস্তান্তর করা হবে।

Post a Comment

Previous Post Next Post