ছবি:বিজয়21news
ওমর ফারুক বাইতুল
সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার বড়বালুয়া ভিটাপাড়া এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা ট্যাবলেট সেবন ও জনসাধারণের শান্তি বিনিষ্ট করার অপরাধে ২ জন আসামীকে গ্রেফতার করে সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।গ্রেফতারকৃতরা হলো উপজেলার বড় বালুয়া ভিটাপাড়া এলাকার মৃত্যু আব্দুল লতিফের পুত্র মোঃ সজিব মন্ডল (২৮) ও একই গ্রামের মৃত লালু শেখের পুত্র মোঃ সুজন শেখ (৪২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,মঙ্গলবার ডিএনসি বগুড়া এর 'ক' সার্কেলের একটি আভিযানিক টিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে উপজেলার বড় বালুয়া ভিটাপাড়া এলাকা থেকে ২ জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিনিষ্ট করার অপরাধেসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ১ মাসের বিনাশ্রম করাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ২নং আসামীকে ২ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন মোবাইল কোর্ট পরিচালনাকারী আব্দুল্লাহ আল মামুন,এসআই তহিদুল আলম,অফিস সহকারী রুহুল আমীন।


Post a Comment