Top News

বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 


ছবি:সংগৃহীত

 বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) তে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫শে জুলাই-২০২৬) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, মোশাররফ হোসেন এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরডিএর কর্মকর্তাবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সম্মেলনে পল্লী উন্নয়ন, টেকসই পরিকল্পনা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে সমন্বিত ও কার্যকর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গ্রামীণ উন্নয়নে আধুনিক পরিকল্পনা, গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Post a Comment

Previous Post Next Post