সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডা. শরিফা নুসরাত। আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।


Post a Comment