ছবি:বিজয় ২১ নিউজ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ফাতেমা কল্যাণ ট্র্যাষ্ট মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী মানব সম্পদ বিভাগের সমাজকর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার অর্ধশতাধিক সমাজকর্মী অংশ গ্রহণ করেন।উপজেলা মানব সম্পদ বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা মানব সম্পদ বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান,সোনাতলা উপজেলা মানব সম্পদ বিভাগের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক ফজলুল করিম,মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম,প্রভাষক মাওলানা রবিউল ইসলাম।কর্মশালায় ধারাবাহিক ভাবে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করেন অধ্যক্ষ রেজাউল আখলাক,অধ্যাপক মাহমুদ আলম লেবু,অধ্যাপক আব্দুল্লাহ আল মোস্তফিদ নাসিম,অধ্যাপক তরিকুল ইসলাম।


Post a Comment