Top News

সোনাতলায় নানা আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত

 


ছবি নিজস্ব



নিজস্ব প্রতিবেদক, 

সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ  বগুড়ার সোনাতলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে  পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সকাল এগারোটায়  উপজেলা প্রশাসন ও বি আর ডি বি  উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে এবং উপজেলার মৎস্য সম্প্রসারণ অফিসার রোকসানার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম,উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আব্দুস সোবহান সরকার।অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর প্রজন্ম দলের সভাপতি শাহনেওয়াজ নয়ন।

Post a Comment

Previous Post Next Post