Top News

গাবতলি প্রেসক্লাবের রানা সভাপতি আমিনুল সম্পাদক

 


ছবি:সংগৃহীত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী প্রেসক্লাবের দুই বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে| আজ শনিবার প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শফিকুল আলম বুলবুলের পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়| সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল বারী, ইসলাম রফিক, এম ফজলুল হক বাবলু, ওয়ায়েজ রেজা, রেজাউল করিম, সাবেক সভাপতি রায়হান রানা, জাহাঙ্গীর আলম লাকী| সভায় সর্বসম্মতিক্রমে  রায়হান রানাকে সভাপতি,   আমিনুল আকন্দকে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ছামিউল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ তোহাব রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল সরকার, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান, নির্বাহী সদস্য এনামুল হক, সাব্বির হাসান, বিপ্লব রহমানসহ ১৩সদস্য বিশিষ্ঠ দুই বছর মেয়াদী একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়|

Post a Comment

Previous Post Next Post