ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে আগামী মঙ্গলবার (১৪ জুলাই) বগুড়ায় আসছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও এ কর্মসূচিতে অংশ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আল-ওয়াসি জীম। তিনি জানান, আগামী ১৪ ও ১৫ জুলাই কেন্দ্রীয় নেতাদের বগুড়ায় অবস্থানের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, নওগাঁ থেকে দুপচাঁচিয়া হয়ে নেতৃবৃন্দ বগুড়ায় পৌঁছাবেন। এরপর মাটিডালী থেকে মহানগরের কালিতলা এলাকায় ‘জুলাই পদযাত্রা’ শুরু হবে। পদযাত্রাটি কাঁঠালতলা মোড় ও নবাববাড়ী সড়ক অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হবে। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচিতে কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহাদীসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
পদযাত্রা শেষে নাসির উদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা মোকামতলা হয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তারা এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন।
অ্যাডভোকেট আল-ওয়াসি জীম আরও জানান, জুলাই পদযাত্রার পাশাপাশি স্থানীয় পর্যায়ের সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগও থাকবে। কর্মসূচি সফল করতে শিগগিরই একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে, যেখানে বাস্তবায়ন কমিটি গঠন ও সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।


Post a Comment