Top News

বগুড়ার শিবগঞ্জে সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম অবতরণ সেনাপ্রধানের

 

ছবি : বিজয় 21 news

নিউজ ডেস্ক : দীর্ঘদিন অব্যবহৃত ও অযত্নে পড়ে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার হেলিপ্যাডটি সংস্কারের পর প্রথমবারের মতো সেখানে অবতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে শিবগঞ্জে এসে তিনি হেলিকপ্টারযোগে সংস্কারকৃত হেলিপ্যাডে অবতরণ করেন।


স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে একটি হেলিপ্যাডের স্থান নির্ধারিত থাকলেও বছরের পর বছর সেটি অবহেলা ও অযত্নে পড়ে ছিল। ফলে প্রয়োজনীয় সময়ে এর ব্যবহার সম্ভব হচ্ছিল না।


এ অবস্থায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে হেলিপ্যাডটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়। সংস্কারের পর সেনাপ্রধানের প্রথম অবতরণের মধ্য দিয়ে হেলিপ্যাডটির কার্যকর ব্যবহার শুরু হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সংশ্লিষ্টদের মতে, হেলিপ্যাডটি পুনরায় চালু হওয়ায় ভবিষ্যতে প্রশাসনিক, সামরিক এবং জরুরি প্রয়োজনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Post a Comment

Previous Post Next Post