ছবিঃসংগৃহীত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা উপজেলা যুবদলের আহবায়ক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব রাশেদুর রহমান হান্নান জাতীয় দৈনিক একুশের বাণীর একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, "বর্তমান সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা সবক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছি। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও পরিবেশবান্ধব সোনাতলা উপজেলা গঠন করাই হবে আমার মূল লক্ষ্য। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আমি উপজেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
আলহাজ্ব রাশেদুর রহমান হান্নান বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র।সে কৃতিত্বের সাথে সরকারি আজিজুল হক কলেজ থেকে অনার্স/মাস্টার্স সম্পূর্ণ করেন। দাম্পত্য জীবনে সে পুত্র ও কন্যা সন্তানের জনক।পেশায় সে একজন ব্যবসায়ি ও স্বচ্ছ ধারার রাজনীতিবিদ।১৯৯৩সালে দিগদাইড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবনের পদচারণা শুরু করেন। কর্মজীবনে চাকুরী করার অনেক সুযোগ থাকলেও মানুষের ভাগ্যের উন্নয়ন করার মহাপরিকল্পনা মাথায় নিয়ে সুযোগ সে গ্রহণ করেনি।জাতীয়তাবাদি রাজনৈতি করার কারণে সে বিগত ফ্যাসিবাদি হাসিনা সরকারের আমলে অসংখ্য মামলায় স্বীকার হয়েছে।
রাশেদুর রহমান হান্নান আরও বলেন, " জনগণ যদি আমাকে আগামী নির্বাচনে তাদের মহামূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান হিসাবে বিজয়ী করে তাদের সেবক হিসাবে কাজ করব ইনশাআল্লাহ।কৃষকদেরকে বিনামূল্যে কৃষিপণ্য বিতরণ,নিম্ন আয়ের মানুষদের ভাতা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক ভাবে শিক্ষার্থীদেরকে পাঠদান নিশ্চিত করণ,সর্বক্ষেত্রে প্রশাসনিক ব্যবহস্হা জোড়দার করা,বেকারত্ব দূর করণে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্হানের ব্যবস্হা করার জন্য তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


Post a Comment